কলকাতারাজ্যের খবর

Sayantika on Kasba Incident: “কসবা কলেজে যা ঘটেছে সেটা সামাজিক ব্যাধি”- কসবা গণধর্ষণকাণ্ডে এবার মুখ খুললেন সায়ন্তিকা

তিনি আরও জানান, ‘‘আমরা ‘অপরাজিতা’ বিল পাস করেছি।

Truth of Bengal: সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুললেন বরানগরের তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মাহেশে জগন্নাথ দর্শনে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। কসবা কলেজে যা ঘটেছে সেটা সামাজিক ব্যাধি- বললেন সায়ন্তিকা। কলেজ হাসপাতাল মন্দির কোনো বিষয় না,যেকোনো যায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে,আসলে যারা এগুলো করে তারা মানসিক বিকার গ্রস্ত (Sayantika on Kasba Incident)।

আরও পড়ুনঃ Medical Scam: মোদি সরকারের অধীনে বড় মেডিকেল কলেজ দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের

সম্প্রতি কসবার ল কলেজে (Kasba Law College) যে ঘটনার জেরে রাজ্যজুড়ে বিতর্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, ‘‘এটা ব্যক্তি মানসিকতার বিষয়। সমাজে এমন মানসিক অসুস্থতা থাকলেই এমন ঘটনা ঘটতে পারে। এটা সামাজিক ব্যাধি। এর সঙ্গে স্থান, কাল, পাত্রের সম্পর্ক নেই (Sayantika on Kasba Incident)।’’

তিনি আরও জানান, ‘‘আমরা ‘অপরাজিতা’ বিল পাস করেছি। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই এই ধরনের অপরাধে দ্রুত এবং কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমরা চাই এমন অপরাধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তবেই অপরাধ কমবে। স্কুল, কলেজ, মন্দির বা হাসপাতাল নয়, এটি মূলত মানসিক সমস্যার লক্ষণ (Sayantika on Kasba Incident)।’’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন দমদম সফর নিয়েও প্রশ্ন করা হলে সায়ন্তিকা বলেন, ‘‘তিনি তো দেশের প্রধানমন্ত্রী, আসতেই পারেন। আর আমরা বাঙালিরা অতিথি আপ্যায়নে সেরা। যথাযথভাবে তাঁর আপ্যায়ন করব। তিনি আসবেন, ফের চলে যাবেন। কিন্তু বাংলা বাংলার মতোই থাকবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষ এখানে ভালো আছে, ভবিষ্যতেও আরও ভালো থাকবে।’’

Related Articles