জেলে রক্তাক্ত শুভশ্রী, প্রকাশ্যে ‘অনুসন্ধান’-এর প্রথম ঝলক
সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শনিবার প্রকাশ্যে এল ‘অনুসন্ধান’-এর প্রথম ঝলক।
Truth Of Bengal: শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিগত কয়েক বছরে চরিত্রের খাতিরে নিজেকে ভেঙেছেন গড়েছেন। একের পর এক ছক ভাঙ্গা চরিত্র আত্মস্থ করতে নিজেকে সোপে দিয়েছেন।’ ইন্দুবালা ভাতের হোটেল’-এ বৃদ্ধার চরিত্রে অভিনয় করে বিপুল প্রসংশা অর্জন করেছিলেন শুভশ্রী। এবার আরও এক নতুন চরিত্র নিয়ে হাজির হলেন লেডি সুপারস্টার। আসছে নতুন সিরিজ ‘অনুসন্ধান’। সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শনিবার প্রকাশ্যে এল ‘অনুসন্ধান’-এর প্রথম ঝলক।
‘অনুসন্ধান’ হতে চলেছে শুভশ্রীর দ্বিতীয় সিরিজ। সিরিজে প্রথম ঝলকে দেখা গেল, শুভশ্রীর চোখেমুখে আঘাতের চিহ্ন, রক্তাত্ব অবস্থায় জেলবন্দী রয়েছেন তিনি। পুলিশের মুখোমুখি হয়ে জেলবন্দি সাংবাদিকের মন্তব্য, ‘সিস্টেম পচে দুর্গন্ধ বেরচ্ছে…।’ শুভশ্রীর এই ঝাঁঝালো ডায়লগে আরও জমে গিয়েছে সিরিজের প্রথম ঝলক। ‘অনুসন্ধান’-এর পরিচালনা করেছেন অদিতি রায়।
সিরিজে ফুটে উঠেছে এক সাংবাদিকের অদম্য সাহস। সিরিজের গল্পে দেখা যাবে এক মহিলা সংশোধনাগারে পর পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা। যেখানে কোনও পুরুষ প্রবেশের অনুমতি নেই। সেই জেলে কীভাবে এমন ঘটনা ঘটল? এই ঘটনা অনুসন্ধানেই আসবেন শুভশ্রী। টিজার সামনে আসতেই বেশ নজর কেড়েছে সকলের। শুভশ্রী কে সাংবাদিকের চরিত্রে দেখার জন্যে অধির আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।






