প্রকাশ্যে ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল পোস্টার, পুজোতেই আসছে দেবের ছবি
তাঁর মধ্যেই এবার প্রকাশ্যে এল দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল পোস্টার।
Truth Of Bengal: সময়টা বেশ ভালই যাচ্ছে টলিউড সুপারস্টার দেবের। বর্তমানে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে রয়েছেন অভিনেতা। হাতে একের এক কাজ। একটা শেষ করে উঠতে না উঠতেই আরেক ছবির প্রস্তুতি, নতুন ছবির ঘোষণা, রিলিজ, প্রচার, সবমিলিয়ে ভীষণ ব্যস্ত দেব। ১৪ই আগস্ট মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। তাঁর মধ্যেই এবার প্রকাশ্যে এল দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল পোস্টার। চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে দেবের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)।
View this post on Instagram
বৃহস্পতিবার সকালে দেব তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ্যে আনেন ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর অফিসিয়াল পোস্টার। পোস্টারে দেবকে দেখে রীতিমতো চোখ আটকে গিয়েছে সকলের। পোস্টারে ঘোড়সওয়ার দেবকে দেখা গিয়েছে। পোস্টারে, যুদ্ধ সাজে সেজে সাদা ঘোড়ার পিঠে সওয়ার দেব। কপালে তাঁর লাল তিলক, কোমরে বাঁধা লাল কাপড় হাওয়ায় উড়ছে, হাতে রয়েছে তরবারি।
[আরও পড়ুন: বিহারে ভোটারদের নাম বাদে বড় নির্দেশ, কী বলল সুপ্রিম কোর্ট]
এরআগে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে দর্শকদের চমকে দিয়েছিলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফের সঙ্গে যৌথ প্রযোজনায় মুক্তি পাবে দেবের ছবি ‘রঘু ডাকাত’। চলতি বছর পুজোতে বড় পর্দায় মুক্তি পাবে দেবের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)। দেব আগেই জানিয়েছিলেন, ১৪ আগস্ট ‘ধূমকেতু’র সঙ্গে বড়পর্দায় দেখা যাবে দেবের ‘রঘু ডাকাত’-এর বহু প্রতীক্ষিত টিজার। তারপর সেটি আসবে সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে সিনেপ্রেমীরা অপেক্ষায় দেবের আরও এক ধামাকা ছবির অপেক্ষায়।






