বিহারে ভোটারদের নাম বাদে বড় নির্দেশ, কী বলল সুপ্রিম কোর্ট
বিচারপতি সুর্য কান্ত এবং জয়মালা বাগচির বেঞ্চ এদিন নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
Truth Of Bengal: বৃহস্পতিবার SIR নিয়ে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুনানির সময় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শির্ষ আদালত কমিশনকে নির্দেশ দেয় যে, মঙ্গলবারের মধ্যে বিহারের বিশেষ নিবিড় সংশোধনের জেরে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে তাদের ওয়েব সাইটে। কিন্তু শুধু নাম নয় সঙ্গে উক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্যও দিতে হবে সেখানে।
Supreme Court directs Election Commission of India to publish the entire list of 65 lakh deleted names on the website and also in front of BLO offices. Advertisements also in local newspapers stating that people can check the same. Aadhaar to be accepted as a document, clarifies… https://t.co/6uGWGbY4Fu
— Bar and Bench (@barandbench) August 14, 2025
বিচারপতি সুর্য কান্ত এবং জয়মালা বাগচির বেঞ্চ এদিন নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। তাঁরা জানায়, কারণ সহ ভোটকেন্দ্রভিত্তিক বাদ পড়া ভোটারদের মুদ্রিত তালিকা পঞ্চায়েত ও ব্লক উন্নয়ন কার্যালয়ে এবং জেলা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে দেখাতে হবে।
[আরও পড়ুন: Agniveer Permanent: অপারেশন সিঁদুরে’র সাফল্যের পর অগ্নিবীরদের স্থায়ীকরণের সংখ্যা বাড়ানোর ভাবনা]
শীর্ষ আদালত আরও বলেছে, বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারদের সফট কপি যেন ইপিক (EPIC) নম্বর অনুযায়ী অনুসন্ধানযোগ্য হয়। এদিকে, আদালত (Supreme Court) নির্বাচন কমিশনকে আধার কার্ডকে পরিচয় প্রমাণের গ্রহণযোগ্য নথি হিসেবে মেনে নিতে নির্দেশ দিয়েছে। বেঞ্চ বলেছে, “৬৫ লক্ষ বাদ পড়া ভোটার সম্পর্কে স্বচ্ছতা প্রয়োজন, যাতে মানুষ স্পষ্টীকরণ বা সংশোধনের জন্য আবেদন করতে পারে।”






