দুর্গাপুজো ২০২৫

‘পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান’—শিশুদের শৈশবের গল্প বলছে এই থিম, জানেন কোথায়?

যারা পড়াশোনা ও ভবিষ্যত গড়ে তোলার চাপে ছোট থেকে বন্দি এক অদৃশ্য পিঞ্জরে। যার জেরে হারিয়ে যাচ্ছে শৈশব খেলাধুলার আনন্দ।

Truth Of Bengal: ঘাটাল: মাধব দেবনাথ: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সূচনা হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর। প্রত্যেক বছর এই পুজো ঘিরে থাকে বিভিন্ন থিমের আকর্ষণ। যে থিমগুলি আমাদের কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে, সঙ্গে থাকে সাহিত্যের ছোঁয়া। সেরকমই একটি ভাবনা মানিককুণ্ড কিশোর সংঘের “পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান”। (Durga Pujo 2025)

আরও পড়ুনঃ YouTube AI Safety: আপনার সন্তান কি ইউটিউব ব্যবহার করে? নাবালক অ্যাকাউন্ট ধরবে নতুন এআই ফিচার

এই থিমের মধ্যে রয়েছে নানা শিল্প। বর্তমানে শিশুদের বাস্তব জীবন সেখানে তুলে ধরা হয়েছে।

চিত্র: নিজস্ব

এই বাস্তবতাকে ভাবনায় শিল্প ভাবনায় রূপ দিতে চেয়েছেন মানিককুন্ডু কিশোর সংঘ ক্লাব। (Durga Pujo 2025)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

আজকের শিশুরা ছোট থেকেই কঠিন  সিঁড়ি ভাঙ্গার খেলায় মেতে উঠেছে। যেখানে খেলাধুলার অবকাশ এমনকি মন খুলে বাঁচাটাও যেন দূরের স্বপ্ন। এ বছরের কিশোর সংঘের থিম ‘পিঞ্জর’ এর মধ্যেই ‘মুক্তির গান’ শোনাতে চায়। মানিক কুন্ডু কিশোর সংঘের (Durga Pujo 2025) এবছর পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করে। ‘পিঞ্জর’ মানে খাঁচা, এই খাঁচা আসলে আজকের যে শিশু আমরা দেখতে পাই জন্মের পর থেকেই অলিখিত একটা প্রতিযোগিতায় শিশুদের নামিয়ে দেওয়া হচ্ছে, তারাই এতে বন্দি। শিশুরা পড়াশুনা এবং ভবিষ্যত গড়ার লক্ষ্যে একটা সিঁড়ির মধ্য দিয়ে ক্রমাগত উঠে যাচ্ছে।

বর্তমানে শিশুরা ভুলে যাচ্ছে খেলাধুলা ভুলে যাচ্ছে মানুষের সাথে মেলামেশা। বর্তমানে অভিভাবকরা শিশুদের একটা চেয়ার কে লক্ষ্য করে চাপ দিয়ে পড়াশোনায় নামিয়ে দিচ্ছেন।  বন্দি হওয়া শিশুরা সেই অদৃশ্য পিঞ্জর থেকে মুক্তি দেওয়ার বার্তা দিচ্ছে এই ক্লাব। এই মন্ডপে দুর্গার কোলে গণেশ কে দেখা গেছে। বন্যা কবলিত এলাকা একাধিকবার বন্যাতে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা। একাধিক নদী বাঁধ ভেঙেছে এই এলাকায়। (Durga Pujo 2025)

বহু প্রতিকূলতা সত্বেও তৈরি হয়েছে মা দুর্গার মন্ডপ। অন্যদিকে, আবহাওয়া দফতর মারফত নিম্নচাপের সম্ভাবনার খবরও পাওয়া গিয়েছে। প্রতি বছর এই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মানিক কুণ্ড কিশোর সংঘের মন্ডপ দর্শন করতে মানুষের ঢল নামে। এ বছরও মানুষজন আসবেন মন্ডপ এবং প্রতিমা দর্শন করতে এই নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। (Durga Pujo 2025)

Related Articles