Truth Of Bengal: দক্ষিণ চব্বিশ পরগনা : লোকেশ হালদার: দক্ষিণ শহরতলির আশুতির রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সূচনা হয় ১৯৬৫ সালে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় দেবশিশুদের আশ্রয়স্থল হল এই বেদান্ত। ১৯৭৭ সাল থেকে এই আশ্রমে শুরু হয় দুর্গাপুজো। প্রতি বছর পুজোয় এই শিশুদের জন্য পোশাক দেওয়ার আয়োজন করা হয় (Puja Kindness)। এই বছরও এই উদ্যোগ গ্রহণ করেন জেলা পুলিশ।
আরও পড়ুনঃ Yamal Injury: জাতীয় দলের জন্য ইয়ামলকে ছাড়বে না বার্সা
বুধবার, ডায়মন্ড হারবার থানার এসপি বিশপ সরকার ও অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে এঁদের উদ্যোগে আয়োজন করা হয়। এছাড়াও, এর সঙ্গে যুক্ত ছিলেন, মহেশতলা থানার আইসি তাপস সিংহ ও কালিতলা আশুতি থানার ওসি রুপম ভট্টাচার্য্য। এঁদের তৎপরতায় অসহায় ক্ষুদে শিশুদের হাতে পুজোর পোশাক তুলে দেওয়া হয়। (Puja Kindness)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এর পাশাপাশি খাবারের আয়োজনও করা হয়। এদিন পুলিশ সুপার বিশপ সরকার এবং অ্যাডিশনাল এসপি মিথুন দে নিজের হাতে পরিবেশন করে শিশুদের বসিয়ে খাওয়ান। পুলিশ সুপার জানান, “মহানবমীর পুণ্য লগ্নে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ খুশি।” এই উদ্যোগ যে তাঁদের কতটা অনুপ্রেরণা জাগায় তার কথাও স্বীকার করেন পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি আশ্রমের মহারাজদের উদ্দেশ্যে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপনও করেন। এই উদ্যোগে হাসি ফোটে খুদেদের মুখে। যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। (Puja Kindness)






