দুর্গাপুজো ২০২৫রাজ্যের খবর

সিদ্ধিবেড়িয়ায় ভারত সেবাশ্রমের নবম বর্ষের দুর্গোৎসবে নবদুর্গা

Truth Of Bengal: সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রের উদ্যোগে দুর্গাপূজায় (Clothing Donation) সামাজিক দায়বদ্ধতা পালন করতে গরিব ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল।

আরও পড়ুনঃ সিদ্ধা যানাডু কনডোমিনিয়াম এর দুর্গাপুজো

চিত্র: নিজস্ব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলপীর বিধায়ক যোগরঞ্জন হালদারব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত, কুলপী থানার ওসি জাহাঙ্গীর আলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্যা শচিরানী নস্কর, অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস,কুলপি ব্লক পঞ্চায়েত সভাপতি প্রমুখ। (Clothing Donation)

চিত্র: নিজস্ব
চিত্র: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

অনুষ্ঠানের উদ্বোধন করেন বেহালা প্যারিস পাড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ খোকন মহারাজ।
প্রায় ৮৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের সহযোগিতায়। অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্ঘের সদস্য সতীনাথ হালদার। (Clothing Donation)

Related Articles