প্রযুক্তি

YouTube AI Safety: আপনার সন্তান কি ইউটিউব ব্যবহার করে? নাবালক অ্যাকাউন্ট ধরবে নতুন এআই ফিচার

বিশেষ এআই টুল নাবালকদের ইউটিউব অ্যাকাউন্ট চিহ্নিত করে দেবে

Truth of Bengal: কমবয়সিরা আজকাল বেশি সাইবার জালিয়াতির শিকার হচ্ছে। কমবয়সিদের ইউটিউবে সাইবার সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। কমবয়সি অর্থাৎ ১৮ বছরের কমে কেউ সোশ্যাল মিডিয়া ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছে কিনা দেখতে ইউটিউব কর্তৃপক্ষ নয়া এআই ফিচার চালু করেছে। বিশেষ এআই টুল নাবালকদের ইউটিউব অ্যাকাউন্ট চিহ্নিত করে দেবে (YouTube AI Safety)।

আরও পড়ুনঃ Maharashtra Floods: বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত মহারাষ্ট্র! ২৪ ঘণ্টায় নিহত ১০

এআই সহজে বুঝে ফেলবে ইউটিউবে অ্যাকাউন্ট খুলে কোনো নাবালক কনটেন্ট পোস্ট করছে নাকি নাবালকের নাম দিয়ে কোনো প্রাপ্তবয়স্ক সেই ইউটিউব অ্যাকাউন্ট ব্যবহার করছেন। নাবালকদের ইউটিউব অ্যাকাউন্টে পপ আপ বাক্স খুলে যাবে। অ্যাকাউন্ট সেটিংস বদলে যাওয়ার কথা জানানো হবে। এআই টুল ব্যবহারকারীর বয়স চিহ্নিত করবে। এআই টুল যদি চিহ্নিত করে কোনো ইউটিউব অ্যাকাউন্টের মালিক কোনো নাবালক। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউটিউব অ্যাকাউন্টকে রেস্ট্রিকটেড মাইনর অ্যাকাউন্ট বলে চিহ্নিত করা হবে (YouTube AI Safety)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

Related Articles