দুর্গাপুজো ২০২৫রাজ্যের খবর

বিজয়ায় অসহায় বৃদ্ধাদের মিষ্টি মুখ বিধায়কের, ছুঁয়ে গেল মানবিকতা

Truth Of Bengal: মাধব দেবনাথ: নদিয়া: এ যেন এক টুকরো মানবিকতার চিত্র। বয়সের ভারে, পুজোর আনন্দ ফিকে হয়ে গিয়েছে তাঁদের। তবে সেই ধূসরকে রঙীন করার উদ্যোগ নেন বিধায়ক। শারদীয়ার দুর্গোৎসবের শেষে বিজয়া দশমী উপলক্ষে অসহায় বৃদ্ধাদের মিষ্টি খাওয়ালেন। শুক্রবার সকালে নদীয়ার নবদ্বীপের পোড়াঘাট ভজন আশ্রমে শহরের ৮০০ র বেশী সহায়- সম্বলহীন বৃদ্ধাদের মিষ্টি খাওয়ালেন (Elderly Blessings)। সঙ্গে নতুন বস্ত্র ও নগদ একশো টাকা দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নিলেন।

আরও পড়ুনঃ মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশে প্রতিমা নিরঞ্জনের সময় নৌকা ডুবে প্রাণহানি

জানা যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও নবদ্বীপের পাঁচবারের বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা। এদিন বিধায়কের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌরপতি ও রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পৌরসভার উপ পৌরপতি শচিন্দ্র বসাক, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ। পাশাপাশি, নবদ্বীপ পুলিশ থানার আরক্ষা আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী ও নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের জনপ্রতিনিধিগন সহ বহু বিশিষ্ট মানুষজনও উপস্থিত ছিলেন। (Elderly Blessings)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

 

জানা যায়, প্রতি বছর দুর্গোৎসবের শেষে শুভ বিজয়া দশমীর দিনে বিধায়ক তার উদ্যোগ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। মূলত সমাজের যেসমস্ত বৃদ্ধা মায়েরা সারা বছর ধরে নবদ্বীপ পোড়া ঘাট ভজন আশ্রমে ঠাকুরের নাম সংকির্তন করে থাকেন এবং সেখান থেকেই তাঁদের সামান্য অর্থ ও কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় তারই উপর চলে তাদের নিত্যদিনের জীবিকা। তাই নবদ্বীপের বিধায়ক তাদের পাশে থেকে সামান্য এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে শুভ বিজয়ার আশীর্বাদ গ্রহণ করেন। (Elderly Blessings)

Related Articles