Truth Of Bengal: বসিরহাট: মন্টু সাহাজী: পুজোর আনন্দ শেষে এবার উমার বিদায়ের পালা। বৃহস্পতিবার বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। প্রতিমা নিরঞ্জনের আগে সমস্ত মানুষ মেতে উঠেছিল সিঁদুর খেলায়। আজ, শুক্রবার ও বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন করা হবে। একইভাবে, বসিরহাটের ইছামতি নদীতে আজ শুরু হবে প্রতিমা বিসর্জন। (North 24 Pargana)
ইতিমধ্যেই বসিরহাটের পৌরসভার ঘাটে ও শ্মশান ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য ঠাকুর আসতে শুরু করেছে। একে একে প্রতিমা নৌকায় তোলা হবে এবং সারাদিন প্রতিমা নিয়ে ইছামতি নদীতে ঘোরার পরে সন্ধ্যায় মাঝ নদীতে প্রতিমা বিসর্জন করা হবে। সমস্ত বিষয়ের প্রস্তুতি শুরু হয়েছে। (North 24 Pargana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই প্রতিমা বিসর্জন ঘিরে ইতিমধ্যে বসিরহাট জেলার পুলিশের পক্ষ থেকে বিভিন্নরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিকে বসিরহাটের ইছামতি ব্রিজের উপরে ভিড় এড়াতে কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারিও চালানো হবে। (North 24 Pargana)






