দুর্গাপুজো ২০২৫

দশমীতে সিঁদুরে রঙিন কালিয়াগঞ্জ, দেবীকে বিদায় জানিয়ে প্রার্থনার সুর

Truth Of Bengal: সত্যেন মহন্তঃ উত্তর দিনাজপুর: আজ দশমী। ভারাক্রকান্ত মনে ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো সকাল থেকে মনভার আপামর বাঙালির৷ রীতি তো মানতেই হয়, তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে (Bijoya Dashami) ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ দশমীর সকালে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য অশোকনগরে

নিয়ম অনুয়ায়ী, উমা বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শহরের মহিলারা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। বিশেষ করে মা বোনেরা ভীড় জমায় কালিয়াগঞ্জের নাট মন্দির প্রাঙ্গনে। সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়। (Bijoya Dashami)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়। সিঁদুর খেলতে এসে জানান, ‘ আজ মাকে বিদায় জানানোর পালা ৷ স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ৷ তা সত্ত্বেও আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দ করছি ৷ মাকে বিদায় জানাচ্ছি ৷ সেই সঙ্গে আগামী বছর আরও ভালো করে যাতে পুজো করতে পারি সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে ৷’ (Bijoya Dashami)

Related Articles