দুর্গাপুজো ২০২৫রাজ্যের খবর

রাতের অন্ধকারে ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স! নিন্দায় সরব স্থানীয়রা

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

Truth Of Bengal: শান্তনু পান: পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের খুরুটিয়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত খুরুটিয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত শারদোৎসব মণ্ডপের সামনে টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স। অভিযোগ, রাতের অন্ধকারে তা ছিঁড়ে ফেলা হয়েছে (Flex Vandalism)।

আরও পড়ুনঃ UEFA Ban: ইজরায়েল ইস্যুতে উয়েফাতে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা চলতি সপ্তাহেই

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এবছরও খুরুটিয়া দুর্গোৎসব কমিটি যথেষ্ট জাঁকজমক সহকারে দুর্গাপুজোর আয়োজন করে। এই পুজোতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। সেই উপলক্ষে পূজা মণ্ডপের চারপাশে বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স ও ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ওই ফ্লেক্সগুলিকে ছিঁড়ে নষ্ট করে দেয় বলে অভিযোগ। (Flex Vandalism)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমন ঘটনায় পুজো কমিটির পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ— এটি ইচ্ছাকৃতভাবে পুজোর পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা। এদিকে, স্থানীয় বাসিন্দারাও এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। (Flex Vandalism)

পুজো কমিটির তরফে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্গোৎসবকে ঘিরে এমন ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় মহলে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে। (Flex Vandalism)

Related Articles