আন্তর্জাতিক

July Charter: ‘নতুন বাংলাদেশের শুরু’! জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন ড. ইউনূস ও রাজনৈতিক নেতারা

স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা বলেন, আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হল (

Truth of Bengal: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তারা। জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান।  স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা বলেন, আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হল (July Charter)।

এই সনদের মাধ্যমে আমরা ভালো পথে এলাম। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তবে অনেকে সই করলেও জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করেনি (July Charter)।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ,বাসদ ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চের সামনে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ তারা অবস্থান বিক্ষোভ চালান। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ক্ষুদ্ধ জনতা সংসদ ভবন থেকে বেরিয়ে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরী সেখানে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জুলাই সনদ স্বাক্ষরে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। ওয়াকিবহাল মনে করছে জুলাই  সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ (July Charter)।

Related Articles