রেস্তরাঁয় টেবিল বুকিংও করে দেবে Gemini
Google জানিয়েছে, নতুন এই ফিচারটি চালু হওয়ার ফলে ব্যবহারকারীরা সহজে রেস্তরাঁ বুকিং করতে পারবেন।
Truth Of Bengal: পছন্দের রেস্তরাঁর খোঁজ দেওয়া থেকে শুরু করে টেবিল বুকিং, এখন সবকিছুই হবে খুব সহজে। কারণ এবার আপনাকে সাহায্য করবে Google AI ৷ পছন্দের রেস্তরাঁর খোঁজ দেওয়া থেকে শুরু করে টেবিল বুকিং সবকিছু সামলে নেবে Google AI। Gemini অ্যাপের মাধ্যমে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। AI মোডে সার্চ করতে পারবেন ব্যবহারকারীরা। এই ফিচারটি চালু করার জন্য Agentic AI ব্যবহার করেছে Google ৷ আর সেই কারণেই নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে এআই ফিচার।
Google জানিয়েছে, নতুন এই ফিচারটি চালু হওয়ার ফলে ব্যবহারকারীরা সহজে রেস্তরাঁ বুকিং করতে পারবেন। কোনও ব্যবহারকারীকে তাঁর প্রয়োজন মতো খাবার, কত জন লোক রেস্তরাঁয় যাবেন, সময়, দিন, খাবার AI-কে জানাতে হবে। এর ভিত্তিতে চ্যাটবট পছন্দমতো এলাকায় বেস্ট রেস্তরাঁ সুপারিশ করবে। ব্যবহারকারী যদি নিজের চাহিদামতো রেস্তরাঁর খোঁজ পান তাহলে চ্যাটবট ওই ব্যবহারকারী টেবিল বুক করার জন্য লিঙ্ক সরবরাহ করবে ৷ এবং সেই লিঙ্কে গিয়ে টেবিল বুক করা যাবে। Google Knowledge Graph, Maps integration এবং লাইভ ওয়েব ব্রাউজার একসঙ্গে মিলে এই ফিচারটি তৈরি করা হয়েছে ৷
এরসঙ্গে সরাসরি বিভিন্ন পার্টনারদের যুক্ত করা হয়েছে। ভারতে Zomato, Swiggy এবং EazyDiner এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গুগল ৷ টেবিল বুকিংয়ের ক্ষেত্রে এই সহযোগী ওয়েবসাইটগুলি সাহায্য করবে। ব্যবহারকারীদের সরাসরি এই ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন




