কলকাতা

বাড়ছে বহিরাগতরাগতদের দাপট! কাউন্সিলরদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

তাঁর বক্তব্য, পরিকল্পনা অনুযায়ী তাঁর নির্বাচনী এলাকা ভবানীপুরে বহিরাগতদের প্রবেশ করে সেটিকে প্রভাবিত করা হচ্ছে।

Truth Of Bengal: পুজোর মরশুম শেষ হতে না হতেই শুরু আলোর উৎসবের প্রস্তুতি। হাতে মাত্র কটা দিন, সামনের সোমবার কালীপুজো। তার আগে শুক্রবার কলকাতার কয়েকটি নামী কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজো মণ্ডপ থেকে তিনি আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে উৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়েও সতর্ক করেন।

তাঁর অভিযোগ, বহিরাগতরা এই এলাকায় প্রবেশ করে অবৈধভাবে বড় বড় বহুতল নির্মাণ করছেন, যার ফলে স্থানীয় বসবাসকারীদের উচ্ছেদ হতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের নজরদারি করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আশঙ্কা নতুন নয়। গত সোমবার উত্তরবঙ্গ থেকে ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তিনি একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তাঁর বক্তব্য, পরিকল্পনা অনুযায়ী তাঁর নির্বাচনী এলাকা ভবানীপুরে বহিরাগতদের প্রবেশ করে সেটিকে প্রভাবিত করা হচ্ছে।

তিনি বলেছিলেন, “গরিব মানুষের বস্‌তি তুলে বড় বাড়ি হচ্ছে। তা আমি সর্মথন করি না। বাইরের লোক দিয়ে পরিকল্পনা করে এগুলো করা হচ্ছে। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁরাই আমাদের মানুষ। গরিবদের সাহায্য করা আমাদের মানবিক কর্তব্য।”

আর শুক্রবার মুখ্যমন্ত্রী বললেন, “আমি কাউন্সিলরদের বলছিলাম, কেন বস্‌তিগুলোকে তুলে সব ‘বাংলার বাড়ি’ করে দিচ্ছ না কেন? সেটাই তো ভালো হবে। কেউ বাইরে থেকে এসে একটা বাড়ি তৈরি করছে আর বস্‌তির ২০০ জনকে তাড়িয়ে দেবে, তা কী করে হয়? ওরা কি মানুষ নয়? তারা যে গরিব, সেটা তো দোষের নয়। তাই কাউন্সিলরদের বলছি, এই বিষয়টা নজরে রাখতে হবে। বহিরাগতরা এসে যেন বস্‌তিবাসীকে উচ্ছেদ করতে না পারে।”

Related Articles