আন্তর্জাতিক

Bangladesh Air Force Jet: ঢাকার বিমান দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ ইউনূস, শেখ হাসিনার

পাশাপাশি, এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুঃখপ্রকাশ করেছেন।

Truth of Bengal: আবারও বিমান দুর্ঘটনা। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান ভেঙে পড়ল। সোমবার দুপুরে বিমান দুর্ঘটনাটি ঘটে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনের ওপর পড়েছে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আহত বহু।  হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের বেশিরভাগই পড়ুয়া।  দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেখানকার মানুষজন তাঁরা রীতিমত আতঙ্ক। জানা যাচ্ছে, প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হত বিমানটি। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের ৮ টি ইঞ্জিন। দমকল আধিকারিক লিমা খানম বলেন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে। মৃতদেহ উদ্ধার করেছে (Bangladesh Air Force Jet)।

আরও পড়ুন: Cool Captain: “ও তিনজনের মতোই ঠান্ডা মাথার” গিলের সঙ্গে কাদের তুলনা করলেন সানি?

বিমান বাহিনীর লোকজন আহতদের উদ্ধার করেছে।” নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, বিমানটি যেখানে আছড়ে পড়ে, সেখানে তখন ক্লাস চলছিল। উদ্ধারকারীরা এক এক করে আহত পড়ুয়াদের বের করে আনেন তবে কী ভাবে ভাঙল বিমানটি সেই বিষয়ে কিছু স্পষ্ট করেনি বাংলাদেশের বায়ুসেনা। ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বাংলাদেশে এক দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইউনূস লেখেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায়  গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি (Bangladesh Air Force Jet)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ইউনুস সরকারের তরফ থেকে।  আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন ইউনূস। পাশাপাশি, এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুঃখপ্রকাশ করেছেন। হাসিনা বিবৃতিতে ঘটনা নিয়ে বলেন,  আওয়ামী লিগের সকলকে উদ্ধার এবং আহতদের চিকিৎসায় রক্ত দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিচ্ছি। উল্লেখ্য, চলতি বছরে গত ১২ জুন আহেমদাবাদে বিমান ভেঙে পড়ে। সেখানে ২৬০ জনের প্রাণ যায়। এক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও দুর্ঘটনা (Bangladesh Air Force Jet)।

Related Articles