Uncategorized

খচ্চরকে হত্যা করে ঝোলানো হল দেহ! যোগীরাজ্যে প্রাণীদের ওপর নৃশংসতা

অভিযোগ, প্রথমে তাকে হত্যা করা হয় এবং তারপর গাছে ঝোলানো হয়

Truth Of Bengal: ফের নৃশংসতার চিত্র যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ থেকে। এবার কী ঘটনা ঘটল সেখানে? এক খচ্চরকে গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া হল। অভিযোগ, প্রথমে তাকে হত্যা করা হয় এবং তারপর গাছে ঝোলানো হয়। খবর যায় এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এবং তারা তড়িঘড়ি পদক্ষেপ নেয়। প্রানীটির দেহ উদ্ধার করা হয়। থানায় অভিযোগ জানানো হলে পুলিশের তরফ থেকে শুরু হয় তদন্ত। ঘটনাটি ঘটেছে লখনউতে।

আরও পড়ুন: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! অভিযোগে ফের রাজস্থান থেকে গ্রেফতার এক

জানা যায়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবারে। লক্ষণ পার্কে স্থানীয়রা খচ্চরটির দেহ দেখতে পান। ঝুলন্ত অবস্থায় সেই দেহ দেখে ভয় পান সকলেই এবং অবিলম্বে বিষয়টি জানানো হয়। শুধু তাই নয়, সমাজমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও পর্যন্ত ভাইরাল হয়। পুরসভাকে এক স্বেচ্ছাসেবী সংস্থা ঘটনাটি জানায় এবং সেই অনুযায়ী দেহ উদ্ধার করা হয় কর্মীদের তরফ থেকে। পাশাপাশ, পুলিশের কাছেও তদন্ত করে পদক্ষেপের দাবি জানানো হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সেই স্বেচ্ছাসেবী সংস্থার এক ব্যক্তি চারু খাড়ে জানান, “২ ঘণ্টারও বেশি সময় ধরে খচ্চরটিকে কাপড়ের ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয় গাছের সঙ্গে। যারা ওই প্রাণীটিকে হত্যা করেছে, অভিযোগ দায়ের করা হয়েছে মহানগর থানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে।” পুলিশের বক্তব্য, তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে এবং মামলা রুজু হয়েছে। তবে দিনের শেষে এই ঘটনাকে ঘিরে সেই সংশ্লিষ্ট এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমনি প্রশ্নের মুখেও পড়েছে যোগী প্রশাসন।

Related Articles