Truth Of Bengal: দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসিতে ১৬টি শূন্যপদে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে।
কীভাবে করবেন আবেদন?
১০ এপ্রিলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট dvc.gov.in মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকার মধ্যে। জেনারেল/আর্থিক ভাবে দুর্বল/ওবিসি চাকরিপ্রার্থীদের ৩০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।
অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। নথিপত্র যাচাই /ইন্টারভিউ/স্কিল টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।






