হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠান যেকোনও ইউপিআই-এ, জানুন বিস্তারিত
Send money to any UPI from WhatsApp, know the details

Truth Of Bengal: ডিজিটাল লেনদেনে মিলবে আরও সুবিধা। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে একটি বড়োসড়ো পরিবর্তন এল৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) হোয়াটসঅ্যাপ পে-এর ওপর থেকে অনবোর্ডিং সীমা সরিয়ে নিয়েছে৷ এখন হোয়াটসঅ্যাপ তার ৫ কোটিরও বেশি ভারতীয় ব্যবহারকারীকে সম্পূর্ণ UPI পরিষেবা দিতে পারবে৷ আগে হোয়াটসঅ্যাপ পেমেন্টের সুবিধা একেবারেই সীমিত ছিল ৷ কিন্তু, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সিদ্ধান্তের পর এখন প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সহজেই যে কোনও UPI প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন৷
ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশে ডিজিটাল পেমেন্টের আরও সুযোগ বাড়বে৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ পে-এর অনবোর্ডিং সীমাতে নিষেধাজ্ঞা জারি করেছিল যাতে UPI সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকে এবং নগদহীন অর্থ প্রদানের ক্ষেত্রে কোনও রকম সমস্যা না হয়৷ তবে, পরে ধীরে ধীরে হোয়াটসঅ্যাপ তার পরিষেবাগুলি উন্নত করেছে ৷ তাই এখন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সেই বিধিনিষেধের সীমা সরিয়ে দিয়েছে৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নয়া সিদ্ধান্তে হোয়াটসঅ্যাপের সমস্ত ব্যবহারকারী সহজেই UPI পেমেন্ট করতে পারবেন৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন কোনও রকম বাধা ছাড়াই টাকা পাঠাতে ও পেতে পারেন৷





