নম্বর ছাড়াই হবে গল্প! ব্যবহারকারীদের সুরক্ষায় বড় চমক মেটার
ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টের নির্দিষ্ট ইউজারনেম তৈরি করতে পারবেন।
Truth of Bengal: মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে এবার থেকে চ্যাট করার সময় নম্বর শেয়ার করার দরকার নেই ৷ শিগগিরই ইউজারনেম (Username) ফিচার চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে ৷ প্রত্যেক Whatsapp ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টের নির্দিষ্ট ইউজারনেম তৈরি করতে পারবেন।
কীভাবে নয়া ইউজারনেম ফিচার কাজ করবে
অনেক সময় বিভিন্ন কারণে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য নিজের ব্যক্তিগত নম্বর দিতে হয় অপরিচিত ব্যক্তিদের। নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আশঙ্কা আছে। ইউজারনেম ফিচার চালু হওয়ার ফলে ফোন নম্বর বিনিময় না করেই চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আপনি আপনার নম্বরের অ্যাকাউন্টের ইউজার নেম দিতে পারেন ৷ ওই ইউজারনেম অনুযায়ী দু’জনের মধ্যে কথোপকথন হবে কিন্তু কেউ কারোর নম্বর জানতে পারবেন না। মূলত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতেই এই ফিচারটি চালু করা হচ্ছে। তবে এই ফিচারটি কবে থেকে চালু হবে তা জানানো হয়নি ৷
কোন শর্তে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে
১) www দিয়ে কোনও ইউজারনেম তৈরি করা যাবে না ৷
২) কোনও ডোমেইন নেম ব্যবহার করা যাবে না
৩) a-z, 0-9, এবং আন্ডারস্কোর (_) ব্যবহার করেই তৈরি করতে হবে ইউজারনেম
৪) কমপক্ষে ৩টি এবং সর্বোচ্চ ৩৫ টি ক্যারেক্টারের ইউজারনেম তৈরি করতে হবে ৷
৫) যে কোনও ইউজারনেম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না ৷






