প্রযুক্তি

একবার পড়লেই চ্যাট গায়েব! WhatsApp নিয়ে এল নতুন ‘আফটার রিডিং’ ফিচার

এবার যোগ হতে চলেছে নতুন একটি ফিচার

Truth of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Whatsapp এ ব্যক্তিগত কথাবার্তার পাশাপাশি কাজকর্ম ও কথাবার্তাও হয়। এর পাশাপাশি ফাইল, ফটো, ভিডিও বা লোকেশনও এই অ্যাপের মাধ্যমে শেয়ার করা সম্ভব ৷ এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে ‘ওয়ান ভিউ চ্যাটিং’ ফিচার ৷ হোয়াটসঅ্যাপ চ্যাটে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর চ্যাট সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায় নিজে থেকেই ৷ সেক্ষেত্রে ব্যবহারকারী নিজের সুবিধামতো ডিসঅ্যাপেয়ারিং টাইম সেট করতে পারেন ৷ ২৪ ঘণ্টা, ৭ দিন, ৯০ দিনের অপশন রয়েছে ৷ কিন্তু এবার যোগ হতে চলেছে নতুন একটি ফিচার ৷ যার নাম দেওয়া হয়েছে After Reading ৷

এই ফিচারটি চালু করে রাখলে, চ্যাটের যাবতীয় কথাবার্তা, ছবি, ভিডিও ও ফাইল পড়ার (Read) পরই ডিলিট হয়ে যাবে। ভবিষ্যতে আর কোনওভাবেই তা দেখা সম্ভব নয়। মূলত যাঁরা ভীষণ ব্যক্তিগত কথা বলেন বা গোপন কথা বলেন অথবা ধরে নিন আপনি কাউকে কোনও গোপন ছবি পাঠাচ্ছেন , কিন্তু আপনি চান ওই কথাবার্তা বা ছবি যেন অপরপ্রান্তে থাকা মানুষটি একবার-ই দেখে ৷ সেক্ষেত্রে তাঁদের জন্য এই ফিচারটি ব্যবহার করতে পারেন।

ফেসবুক ও ইনস্টাগ্রাম মেসেজিংয়ের ক্ষেত্রে এরমধ্যে এই ফিচারটি চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি এরমধ্যে iOS এর জন্য চালু করা হয়েছে। এবার Android এর জন্য বিটা টেস্ট হিসাবে Android 2.26.19.11 বিটা ভার্সন চালু করা হয়েছে।

Related Articles