রাজ্যের খবর

দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস! ভিজবে উপকূলের জেলাগুলি

Weather Forecast

The Truth of Bengal: আগামী দু’দিন উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গের জন্যও। বুধবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। তবে বৃষ্টির জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে। দক্ষিণবঙ্গের এমন আবহাওয়ার কথা শোনানো হলেও উত্তরের একাধিক জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ১৭ থেকে ১৯ আগস্ট বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে আগামী রবিবার উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বলেই জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ১৭ আগস্ট এর পর থেকে ১৯ আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। ক্যালেন্ডারের সূচি মেনে এখন ভরা বর্ষা চললেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির তেমন দেখে নেই। মাঝে কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হলেও সব জেলায় সমান বৃষ্টি হচ্ছে না। ফলে চাষের কাজে মার খাচ্ছেন চাষিরা। বুধবার থেকে আগামী কয়েকদিন ভাল বৃষ্টির পূর্বাভাস থাকায় আশার আলো দেখা যাচ্ছে। জমিতে জল দাঁড়ালে চাষের সুবিধা হবে চাষিদের।

Related Articles