মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফেরা! ৬৩০ বছরের প্রাচীন মাহেশে উল্টো রথের মহা-প্রস্তুতি
প্রচুর ভক্ত এসেছেন প্রভুর কাছে প্রার্থনা করতে দূর দূরান্তের মানুষজন আজকে এখানে এসেছেন উল্টো রথ প্রত্যক্ষ করবেন
Truth of Bengal: আটদিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়িতে কাটিয়ে আজ অর্থাৎ শুক্রবার রওনা দেবেন মাহেশের মূল মন্দিরের দিকে। এই উপলক্ষে ৬৩০ বছরের প্রাচীন হুগলির মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে এদিন সকাল থেকে বাড়িতে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা শুরু হয়ে গেছে। প্রচুর ভক্ত এসেছেন প্রভুর কাছে প্রার্থনা করতে দূর দূরান্তের মানুষজন আজকে এখানে এসেছেন উল্টো রথ প্রত্যক্ষ করবেন।
এ দিন বেলা ২:০০ টার পর প্রভুকে উল্টো রথ যাত্রার জন্য রথে তোলা হবে এবং জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এ ব্যাপারে বলতে গিয়ে মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়েত তমাল কৃষ্ণ অধিকারী জানালেন এদিন ভোট চারটে সময় মঙ্গল আরতি হবার পর প্রভুকে বাল্য ভোগ দেওয়া হয়। তারপর প্রভুকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদনের জগতের নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে মাসির বাড়ির মন্দির চাতালে আসা হয়েছে। এখানে তারা মাসির বাড়িতে আগত হাজার হাজার ভক্তদের দর্শন দিচ্ছেন।
এর সঙ্গে সঙ্গে মন্দিরে চলছে ভক্তিমূলক সংগীত এবং নৃত্যে অনুষ্ঠান। সব মিলিয়ে সকাল থেকে জমজমাট মাহেশের মাসির বাড়ি এবং বিকাল চারটের সময় প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা রওনা দেবেন উল্টো রথের চেপে ৬৩০ বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে।


