কলকাতারাজ্যের খবর

Bengal Rain Alert: বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! ভারী ও অতিভারী বৃষ্টি উত্তর ও দক্ষণবঙ্গে

কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণের সঙ্গে সঙ্গে ভাসবে উত্তরবঙ্গও। দুটি জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। সারা রাতের বৃষ্টিতে একাধিক জায়গা জলমগ্ন (Bengal Rain Alert)।

আরও পড়ুন: Aggressive Appeal: “পাল্টা মার দিন” বিজেপি কর্মীদের বিস্ফোরক পরামর্শ মিঠুনের

তবে শুক্রবার সকাল থেকে খানিকটা বৃষ্টির প্রভাব কমলেও, মূলত সকালের দিকে আকাশের মুখ ছিল ভার। তবে মাঝেমধ্যে সেই মেঘের আড়াল থেকেই দেখা মিলেছে সূর্যের। শুক্রবার দিনভর এমন আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফ থেকে ছিলই। হাওয়া অফিস জানায়, উত্তরবঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল এগোচ্ছে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে। বর্তমানে তা পরিনত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে। সমুদ্রপৃষ্ট থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে সংলগ্ন নিম্নচাপ। জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে সরবে (Bengal Rain Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

পশ্চিবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছেই তা পরিণত হবে নিম্নচাপে। অন্যদিকে আবহাওয়া দফতরের তরফ থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও অতিভারী বৃষ্টির জেরে লাল সকর্তকা জারি করা হয়েছে মেদিনীপুর ও বাঁকুড়াতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং  ও জলপাইগুড়ির ক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয় ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার কথা (Bengal Rain Alert)।

Related Articles