Shantipur: শান্তিপুরে দুটি পৃথক চুরির ঘটনায় জোড়া সাফল্য পুলিশের
সোমবার নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে খোয়া যাওয়া অর্থ এবং আসবাবপত্র তুলে দেওয়া হয় দুই পরিবারের সদস্যদের হাতে।
Truth of Bengal: নদিয়ার শান্তিপুরের দুটি পৃথক এলাকায় ২৮০ হাজার টাকা চুরির ঘটনায় পুলিশের আবারো বড়সড় সাফল্য। চুরি যাওয়া আসবাবপত্র এবং নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। সোমবার নদিয়ার শান্তিপুর (Shantipur) থানায় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে খোয়া যাওয়া অর্থ এবং আসবাবপত্র তুলে দেওয়া হয় দুই পরিবারের সদস্যদের হাতে। পুলিশের দ্রুত এই ভূমিকায় পুলিশ জেলার এসডিপি ওর সামনে আপ্লুত হয়ে পড়েন ওই দুই পরিবারের সদস্যরা।
উল্লেখ্য গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েত এলাকার তুলসী দেবনাথ নামে এক মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। অন্যদিকে তার কয়েক দিনের মধ্যেই শান্তিপুর পৌরসভার ভেতরে ১ লক্ষ আশি হাজার টাকা চুরি হয় এক পৌর আধিকারিকের, এরপর শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে দ্রুত তদন্ত করে শান্তিপুর থানার পুলিশ। পৌর আধিকারিকের একলক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনায় মাত্র চার দিনের মধ্যে বিহারের গণেশ যাদব নামে এক অভিযুক্তর খোঁজ পায় পুলিশ। এরপর সুদুর বিহার থেকে অভিযুক্ত গণেশ যাদবকে গ্রেফতার করে নিয়ে এসে আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়, তারপর চুরির কূলকিনারা খুঁজে বের করতে চালানো হয় আরো তদন্ত।
[আরও পড়ুনঃ Kasba Law College: অনির্দিষ্ট কালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গভর্নিং বডি]
অন্যদিকে হরিপুর অঞ্চলে তুলসী দেবনাথ এর বাড়িতে চুরির ঘটনায় মাত্র দু’দিনের মধ্যে কূলকিনারা খুঁজে বের করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকারই নিমাই হালদার ও সুমন সাহা নামে দুই যুবক এই চুরির ঘটনার সাথে যুক্ত ছিল, পুলিশ তৎপর তাদের গ্রেফতার করে গহনা ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার করে। সোমবার নদিয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল। এরপর পৌরসভার পৌর আধিকারি উত্তম প্রামানিক এবং তুলসী দেবনাথের হাতে চুরি যাওয়া আসবাবপত্র তুলে দেওয়া হয়। (Shantipur)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
জানা যায় পৌর আধিকারিক এর এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ, অন্যদিকে তুলসী দেবনাথ এর প্রায় দুই লক্ষ টাকার সোনার গহনা ও ধাতব বাসন উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার চুরি হয়ে যাওয়া আসবাবপত্র ফিরে পেয়ে থানার ভেতরেই আপ্লুত হয়ে পড়লেন তুলসী দেবনাথ ও উত্তম প্রামানিক, পুলিশের পুলিশের তৎপরতা নিয়ে জানালেন প্রশংসা। (Shantipur)






