Kartik Maharaj: ধর্ষণ ও বলপূর্বক গর্ভপাত কাণ্ড! এবার কার্তিক মহারাজকে পুলিশি নোটিশ
Padma Shri awardee Kartik Maharaj has been served a police notice over allegations of rape in exchange for a job.
Truth Of Bengal: চরম বিপাকে পদ্মশ্রী পাওয়া সন্ন্যাসী কার্তিক মহারাজ। এক মহিলাকে চাকরির বিনিময় ধর্ষণ মামলায় এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধানকে পাঠানো হল পুলিশি নোটিশ। মঙ্গলবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নবগ্রাম থানায় (Kartik Maharaj)।
ধর্ষণ ও বলপূর্বক গর্ভপাত কাণ্ড! এবার কার্তিক মহারাজকে পুলিশি নোটিশ pic.twitter.com/1JEaXNWVrc
— TOB DIGITAL (@DigitalTob) June 30, 2025
সম্প্রতি, এক মহিলা বিস্ফোরক অভিযোগ তোলেন কার্তিক মহারাজের বিরুদ্ধে এবং অভিযোগ দায়ের করেন নবগ্রাম থানায়। তাঁর বক্তব্য, ২০১৩ সালে চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়ে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক ও অত্যাচার করতেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন কার্তিক মহারাজ এবং জানান যে তিনি এই ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নন এবং যা বলার তাঁর আইনজীবী বলবেন (Kartik Maharaj)।
[আরও পড়ুন: Kasba Law College: অনির্দিষ্ট কালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গভর্নিং বডি]
এবার এই ঘটনায় সোমবার তাঁকে নোটিশ পাঠায় পুলিশ। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘে সেই নোটিশ নিয়ে যান নবগ্রাম এবং বেলডাঙ্গা থানার পুলিশ। যদিও তখন সেখানে উপস্থিত ছিলেন না কার্তিক মহারাজ। সেই কারণে নোটিশ দেওয়া হয় তাঁর এক প্রতিনিধিকে। মঙ্গলবার সকাল দশটার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার দেখার বিষয় এই ঘটনার জল কতদূর গড়ায়। কি পরিণতি হয় শেষমেষ কার্তিক মহারাজের? সেটাই এখন দেখার (Kartik Maharaj)।





