রাজ্যের খবর

সরস্বতী প্রতিমায় এবার এআই-এর ছোঁয়া! শান্তিপুরে তৈরি হল ৯ ফুটের ‘কিউট সরস্বতী’

নদিয়ার বিভিন্ন জায়গার পটুয়াপাড়া গুলিতে সরস্বতী প্রতিমা তৈরীর ব্যস্ততা চলছে জোর কদমে।

মাধব দেবনাথ,নদিয়া:  ৯ ফুট উচ্চতার উন্নত প্রযুক্তির এ আই, এর ছোঁয়া এবার সরস্বতী প্রতিমায়। নামকরণ করা হয়েছে কিউট সরস্বতীচ। দেবী মূর্তিকে দর্শন করার জন্য হিড়িক পড়েছে নদিয়ার শান্তিপুরের কুমোরটুলিতে। শুক্রবার দেবী আরাধনায় ব্রতী হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে গোটা বাঙালি। বিদ্বান দেহি মন্ত্রকে পাথেয় করে দেবী সরস্বতীর আরাধনা শুরু হবে গোটা রাজ্যজুড়ে। ঠিক তেমনি নদিয়ার বিভিন্ন জায়গার পটুয়াপাড়া গুলিতে সরস্বতী প্রতিমা তৈরীর ব্যস্ততা চলছে জোর কদমে।

এবছর সরস্বতী পূজোয় দেখা গেল এক অনন্য চিত্র। নদিয়ার শান্তিপুরের অন্যতম পটুয়াপাড়া চৌগাছা পাড়ার এক মৃৎশিল্পীর হাতে তৈরি হচ্ছে এ আই প্রযুক্তির সরস্বতী প্রতিমা। দেখতে হুবহু পুতুলের মত, রয়েছে ৬ ফুট উচ্চতা। দেবী মূর্তির নামকরণ কিউট সরস্বতী। ২০ দিনের প্রচেষ্টায় ধীরে ধীরে গড়ে উঠেছে এই সরস্বতী প্রতিমা। নদীয়ার ফুলিয়ার একটি প্রান্তে হবে দেবী মূর্তি আরাধনা। মৃৎশিল্পীদের কথাই, বর্তমান যুগ উন্নত প্রযুক্তিতে পরিণত হয়েছে, মানুষের চাহিদার ভোল বদল হয়েছে, তাই অর্ডার অনুযায়ী তারা এই সরস্বতী প্রতিমা তৈরি করেছেন।

স্বাভাবিকভাবেই কিউট সরস্বতী প্রতিমা দেখতে হিড়িক পড়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের। কেউ তুলছেন সেলফি, কেউ আবার দেবী মূর্তিকে করছেন ক্যামেরাবন্দি। অন্যদিকে শুক্রবার সরস্বতী পুজো, পটুয়াপাড়া থেকে দেবী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু এই কিউট সরস্বতী প্রতিমা নজির তৈরি করেছে গোটা শান্তিপুর জুড়ে।

Related Articles