রাজ্যের খবর

Infant Murder: ৬ মাসের শিশুকে শ্বাসরোধে খুন, সেপটিক ট্যাঙ্কে দেহ! নদিয়ায় গ্রেফতার মা

Truth Of Bengal: মাত্র ছয় মাসের সন্তানকে নৃশংসভাবে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে নির্মীয়মান সেপটিক ট্যাঙ্ক থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকায়। শনিবার সকাল থেকেই গোটা এলাকা জুড়ে চাপা উত্তেজনা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা(Infant Murder)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম রূপা ঘোষ। শুক্রবার রাতেই হঠাৎ তিনি বাড়ির লোকজনকে জানান, তাঁর ছেলে নিখোঁজ। দাবি করেন, ঘর থেকেই সন্তানকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে।

[আরও পড়ুন: SOUTH CALCUTTA LAW COLLEGE: কসবা ল’ কলেজ থেকে উদ্ধার হকিস্টিক, সিসিটিভি থেকে মিলল আরও তথ্য]

কল্যাণী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শুরু হয় তল্লাশি। প্রথম থেকেই পুলিশের সন্দেহ হয় রূপার কথায়। একাধিক অসঙ্গতি নজরে আসে জিজ্ঞাসাবাদের সময়। এরপর দীর্ঘ জেরায় ভেঙে পড়েন অভিযুক্ত(Infant Murder)। নিজেই স্বীকার করেন, তিনিই শ্বাসরোধ করে নিজের সন্তানকে খুন করেছেন এবং পাশের বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দিয়েছেন।ঘটনার পর রাতেই ট্যাঙ্ক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় কল্যাণী মেডিকেল কলেজের জে এন এম হাসপাতালে।

FB link: https://www.facebook.com/truthofbengal

এই হৃদয়বিদারক ঘটনার পর অভিযুক্ত রূপা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে তিনি এমন নৃশংস পদক্ষেপ নিলেন, তার তদন্ত শুরু হয়েছে। মানসিক অবসাদ, পারিবারিক অশান্তি না কি অন্য কোনও গভীর কারণ— তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।(Infant Murder) প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, এমন নির্মম হত্যাকাণ্ডের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।স্থানীয় বাসিন্দা অরুণ দত্ত বলেন, “ছোট্ট একটা শিশুর কী দোষ ছিল? একজন মা কী করে এমন করতে পারে? এর বিচার চাই, কঠিনতম শাস্তি হোক।”পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করে আনার চেষ্টা চলছে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও জেরা করা হচ্ছে। এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে তেলিগাছা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। গোটা ঘটনার তদন্তে নেমেছে কল্যাণী থানার একটি বিশেষ দল।

Related Articles