SOUTH CALCUTTA LAW COLLEGE: কসবা ল’ কলেজ থেকে উদ্ধার হকিস্টিক, সিসিটিভি থেকে মিলল আরও তথ্য
কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকিস্টিক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
Truth Of Bengal: কসবা ল’ কলেজ থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম। অভিযোগ দায়ের হওয়ার পর শুক্রবার রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান বিশেষজ্ঞরা। কলেজের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকিস্টিক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এছাড়াও কমনরুমে মিলেছে রক্তের দাগ। সেখান থেকেও সংগ্রহ করা হয়েছে নমুনা।(SOUTH CALCUTTA LAW COLLEGE)
[আরও পড়ুন: Rath Yatra: বাংলার প্রাচীন ও ঐতিহ্যের রথযাত্রা ও রথের মেলা ]
অভিযোগকারীনি এফআইআর-এ হকিস্টিকের কথা উল্লেখ করেন। সেই মত হকিস্টিক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গার্ড রুমে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন অভিযোগকারীনি। সেখান থেকেও সংগ্রহ করা হয়েছে নমুনা। এসব নমুনাগূলীকে শনিবার ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে।
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
এদিকে কলেজের সিসিটিভির হার্ডডিস্কো বাজেয়াপ্ত করা হয়েছে। কলেজে অন্তত পাঁচ থেকে ছটি সিসিটিভি রয়েছে। সেগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা তদন্তকারীদের। সূত্রের খবর সিসিটিভি তে দেখা গিয়েছে অভিযুক্ত অভিযোগকারীনিকে ধরে নিয়ে যাচ্ছে। অভিযোগকারীনিকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছিল শনিবার সেই দোকানের সিসিটিভিও পরীক্ষা করবে পুলিশ।(SOUTH CALCUTTA LAW COLLEGE)
উল্লেখ্য, নির্যাতিতা তার অভিযোগ পত্র জানিয়েছেন, ঘটনার পর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে ইনহেলার এনে দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।






