Gold Theft: সোনার দোকানে চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি যুব মোর্চার নেতা
Truth of Bengal: ওড়িশার জলেশ্বর শহরের একটি সোনার দোকানে অভিনব কায়দায় প্রায় ১০০ গ্রাম সোনা চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়লেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি যুব মোর্চার এক নেতা। ধৃতের নাম সোমনাথ সাহু। বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে (Gold Theft)।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ জলেশ্বরের এক সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন সোমনাথ সাহু। কালো রঙের স্করপিও গাড়িতে করে এসে অলঙ্কার দেখার অছিলায় দোকানে ঢোকেন তিনি। দোকানের কর্মীরা অলঙ্কার দেখাতে ব্যস্ত থাকতেই সুযোগ নিয়ে প্রায় ১০০ গ্রাম সোনার গয়না হাতিয়ে দ্রুত গাড়িতে উঠে চম্পট দেন তিনি (Gold Theft)।
আরও পড়ুনঃ SOUTH CALCUTTA LAW COLLEGE: কসবা ল’ কলেজ থেকে উদ্ধার হকিস্টিক, সিসিটিভি থেকে মিলল আরও তথ্য
তবে ঘটনাস্থলেই সন্দেহ হওয়ায় দ্রুত আরেকটি গাড়িতে চেপে তাকে ধাওয়া করেন দোকানের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। জলেশ্বর থেকে প্রায় ৮ কিমি দূরে লক্ষণনাথ রোড সংলগ্ন এলাকায় গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে চোরের গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে যায়। স্থানীয় মানুষজনই গাড়ির ভেতর থেকে সোমনাথকে ধরে ফেলে এবং খবর দিয়ে জলেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেয় (Gold Theft)।
Somnath Sahoo, BJP’s Yuva Morcha leader from Habibpur, was caught red-handed stealing jewellery worth ₹25 lakh from a shop in Odisha. CCTV footage exposes him. Locals caught him while he was trying to flee and handed him over to the police.
Shamelessly, @BJP4Bengal leaders,… pic.twitter.com/ODiI4A6Aon
— All India Trinamool Congress (@AITCofficial) June 28, 2025
জলেশ্বর থানার পুলিশ রাতেই সোমনাথকে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি পূর্বে মেদিনীপুর শহরের পাটনাবাজারে সোনার কারিগরের কাজ করতেন। পরে বিজেপি যুব মোর্চায় যুক্ত হয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেন। যুব মোর্চার জেলা কমিটিতে সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ফেসবুকে তাঁর একাধিক ছবি রয়েছে, যেখানে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে (Gold Theft)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, সোমনাথ সাহুর সঙ্গে বর্তমানে দলের কোনও যোগাযোগ নেই। তাঁকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে জলেশ্বরের এই চুরির ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনায় তদন্ত শুরু করেছে জলেশ্বর থানার পুলিশ (Gold Theft)।






