Debra Protest: বিজেপির ডাকা ৬ ঘণ্টার বন্ধে কোনো প্রভাব পড়লো না ডেবরায়!
Debra Protest as BJP calls 6-hour bandh over Doctor Soren’s death in excise police custody, but shops remain open and normal life unaffected amid TMC counter-march.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় আবগারি দফতরের পুলিশের হেফাজতে থাকা ডাক্তার সরেনের মৃত্যুর প্রতিবাদে বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে শনিবার সকাল থেকে ছয় ঘন্টার বন্ধ ডাকেন(Debra Protest)। বন্ধ শুরু হওয়ার আগে জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ ৩০ জনকে আটক করে পুলিশ! যার ফলে বিজেপির ডাকা ৬ ঘন্টা বনধের কোনো প্রভাব পড়লো না ডেবরা জুড়ে। সকাল থেকেই দোকান পাঠ খোলা, নিত্য দিনের মতো মানুষজন রাস্তায় বেরিয়েছে।
[আরও পড়ুনঃ Fire Breaks: আনন্দপুরের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকার মানুষ]
ইতিমধ্যে ডেবরার বিভিন্ন প্রান্ত জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যাতে এলাকায় কোনো রকম কোনো অশান্তি না হয়। অপরদিকে বিভিন্ন এলাকায় এই বনধের প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল(Debra Protest)। অপরদিকে ডেবরার গ্রামাঞ্চলে বনধ সফল হয়েছে দাবী বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার এস টি মোর্চার সভাপতি সুকেশ সরেনের। অন্যদিকে তৃণমূল নেত্রী শান্তি টুডু বলেন, আমরা ডাক্তার সরেনের পরিবারের পাশে আছি।
FB POST:https://www.facebook.com/truthofbengal
ডেবরার মানুষ বন্ধের বিপক্ষে তাই এলাকা সচল রেখেছে(Debra Protest)। কর্মনাশা বন্ধ মানুষ সমর্থন করেনা। বন্ধ ডেকে মানুষকে বিভ্রান্ত করে, অশান্তি করলে তাদের মানুষ কখনো গ্রহণ করেনা আবারও প্রমাণ হয়ে গেল। সেই সঙ্গে বন্ধের বিরোধিতা করে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসকে মিছিল করতে দেখা গেল।






