Fire Breaks: আনন্দপুরের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকার মানুষ
এখনও ঘটনাস্থালে দমকল পৌঁছতে পারিনি। ইতিমধ্যে পুলিশের কাছে খবর পৌঁছেছে।
Truth Of Bengal: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Breaks)। শনিবার দুপুরে আনন্দপুরের একটি কারখানায় আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলছে কারখানার একাংশ। তএকরাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। এলাকার মানুষ আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছে।
ইতিমধ্যে পুলিশের কাছে খবর পৌঁছেছে। দমকল বাহিনীর সঙ্গে যোগাযাগ করেছে পুলিশ। আনন্দপুর থানার অন্তর্গত গুলশন কলোনিতে এই আগুিকাণ্ড ঘটেছে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি, আগুন দ্রুত ছড়িয়ে পরার আশঙ্কা করা হচ্ছে (Fire Breaks)। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।
[আরও পড়ুন: Maharashtra: বেহাল রাস্তায় প্রাণ হারালেন চিকিৎসক, উত্তপ্ত ভিওয়ান্ডি]
ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ৩টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল। দমকল সূত্রে খবর, আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে তারা।






