রাজ্যের খবর

৯০ বছরের বৃদ্ধের স্বপ্নপূরণ! মুখ্যমন্ত্রীর হাতে গীতা তুলে দিতেই আবেগে ভাসলেন

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে হাতে গীতা তুলে দিতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধ।

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ৯০ বছরের বৃদ্ধের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেবেন। সেই ইচ্ছা পূরণ করতে হাতে গীতা নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হল। বৃদ্ধের ইচ্ছার কথা জানতে পেরে তাঁর কাছে থামেন মুখ্যমন্ত্রী। এরপর বৃদ্ধের হাত থেকে গীতা গ্রহণ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে হাতে গীতা তুলে দিতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধ। তাঁর চোখেমুখে তখন আনন্দ ও তৃপ্তির ছাপ। অন্যদিকে, বৃদ্ধের কাছ থেকে গীতা গ্রহণ করে মুখ্যমন্ত্রীও তাঁকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান। বলেন, “ভালো থাকুন, আশীর্বাদ করুন।”

মুখ্যমন্ত্রীর এই আচরণে বৃদ্ধের দীর্ঘদিনের স্বপ্ন যেমন পূরণ হল, তেমনই মুহূর্তটি হয়ে উঠল আবেগঘন। বয়সের ভারেও মনের ইচ্ছাকে আঁকড়ে ধরে রাখা এবং সেই ইচ্ছা পূরণের এই ঘটনা উপস্থিত সকলের নজর কেড়েছে।

Related Articles