চাকরিপ্রযুক্তি

এআই নিয়ে গবেষণার সুযোগ, আইআইটি খড়গপুরে গবেষক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Truth Of Bengal: প্রযুক্তি নিয়ে গবেষণা করতে চান? চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স বিভাগ গবেষক নিয়োগ করবে। এআই মডেল নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। অ্যাকসেঞ্চার সলিউশনস প্রাইভেট লিমিটেডের তরফে আর্থিক সাহায্য করা হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এই প্রকল্পর জন্য সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। কাজের মেয়াদ প্রাথমিক ভাবে ১ বছরের জন্য। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক ডিগ্রি থাকতে হবে।

পাশাপাশি গেট পরীক্ষায় পাশ করতে হবে। কোনো আবেদনমূল্য লাগবে না। ৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের ছবি, সই, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন।

Related Articles