হোয়াটসঅ্যাপে চালু নয়েজ ক্যানসেলেশন ফিচার
Android Beta ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
Truth Of Bengal: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে অনেক সময় অডিও বা ভিডিও কল করার সময় সুস্পষ্ট করে আওয়াজ শোনা যায় না। মেটা কর্তৃপক্ষ এবার এই সমস্যার সমাধান করতে হোয়াসটঅ্যাপে চালু করেছে নয়েজ ক্যানসেলেশন অডিও ও ভিডিও কলিং ফিচার।
Android Beta ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। ধীরে ধীরে সকল ব্যবহারকারীদের জন্যই চালু করা হবে নতুন এই ফিচার। গত মার্চে নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছিল WABetainfo। এবার এই ফিচারটি পুরোপুরি লঞ্চ হতে চলেছে ৷ বর্তমানে Android Beta Users 2.26.14.1 ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। নয়েজ় ক্যানসেলেশন ফিচার যোগ হওয়ার ফলে ভিড়ের মধ্যেও ভয়েজ ও ভিডিও কল আরও স্পষ্ট হবে।
কথা বলার সময় যে সব আওয়াজ যুক্ত হবে তা বাদ দেওয়া সম্ভব হবে। WhatsApp নিজে থেকেই এই কাজটি করবে। এর ফলে যিনি অপর প্রান্তে থাকবেন তিনি স্পষ্টভাবে সব কথা শুনতে পারবেন ৷ অন্যদিকে অপর প্রান্তের ব্যক্তির কথাও নয়েজ় রিডাকশন হয়েই আপনার কাছে পৌঁছোবে ৷






