ভুল লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ! হ্যাকারদের রুখতে এবার ‘Scam Alert’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
সন্দেহজনক মেসেজ আগেভাগে সতর্ক করতে ‘Scam Alert’ ফিচারটি আনতে চলেছে মেটা কর্তৃপক্ষ
Truth of Bengal: হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন জালিয়াতি ও প্রতারণা রুখতে মেটা কর্তৃপক্ষ আনতে চলেছে Scam Alert নামক নয়া ফিচার। এটি আপাতত পরীক্ষামূলক পর্যায় রয়েছে। হোয়াটসঅ্যাপই হল স্ক্যামারদের প্রথম পছন্দ। কারণ, ভুল লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ। আপনার ব্যক্তিগত ডেটা চলে যেতে পারে হ্যাকারদের দখলে। এজন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে আসা সন্দেহজনক মেসেজ আগেভাগে সতর্ক করতে ‘Scam Alert’ ফিচারটি আনতে চলেছে মেটা কর্তৃপক্ষ। ফলে অচেনা নম্বর থেকে আসা প্রতারণামূলক মেসেজ এলে তা চিহ্নিত করা এবং তা থেকে নিরাপদ থাকা অনেক সহজ হবে।
Scam Alert ফিচারটি সক্রিয় থাকলে কোনও মেসেজ যাচাই করার জন্য তা হোয়াটসঅ্যাপ বা মেটার সার্ভারে পাঠানো হবে না। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকবে।ফিচারটি বিশেষভাবে অচেনা নম্বর থেকে আসা মেসেজ পরীক্ষা করবে। যদি কোনও মেসেজ সন্দেহজনক বলে মনে হয়, তাহলে চ্যাটের মধ্যেই একটি সতর্কতামূলক বার্তা বা স্ক্যাম অ্যালার্ট দেখা যাবে। সেখানে লেখা থাকতে পারে, ‘এই মেসেজটি প্রতারণামূলক হতে পারে।’ এরপর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী চাইলে সেই নম্বরটি সঙ্গে সঙ্গে ব্লক ও রিপোর্ট করতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ একটি ‘লোকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট’ ফিচারও চালু হবে। যেখানে দেখা যাবে ‘Scam Alert’ কতবার এবং কখন সক্রিয় হয়েছে। এই তথ্যও শুধু ফোনেই সংরক্ষিত থাকবে।






