চাকরি
শিবপুরের IIEST-টিতে চলছে নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ইমেইল আইডি মারফত আবেদন করতে হবে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শিবপুরের আইআইইএসটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ইমেইল আইডি মারফত আবেদন করতে হবে।
আবেদনপত্র, জীবনপঞ্জি, প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে এই ইমেইল আইডিতে ([email protected])। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট iiests.ac.in এর দিকে। মোট শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৪৮,১০০ টাকা করে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমএসসি, এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। কোনো আবেদনমূল্য লাগবে না। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, মহিলা ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর ছাড় মিলবে।






