প্রযুক্তি

বাজাজ চেতকের নতুন চমক! মাত্র ৯১ হাজার টাকায় লঞ্চ হল C25

দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই এই স্কুটারটি ডিজাইন করা হয়েছে।

Truth of Bengal: বাজাজ অটো ভারতীয় ক্রেতাদের কথা ভেবে তাদের নতুন বৈদ্যুতিক স্কুটার Bajaj Chetak C25 আনল। কেন্দ্রীয় সরকারের PM E-Drive ভর্তুকি অন্তর্ভুক্ত করে নতুন চেতক C25-এর প্রারম্ভিক এক্স-শোরুম দাম পড়বে ৯১,৩৯৯ টাকা। দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই এই স্কুটারটি ডিজাইন করা হয়েছে।

Bajaj Chetak C25-এ রয়েছে ২.৫ kWh ক্ষমতার NMC ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ১১৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এছাড়াও চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৭৫০ ওয়াটের অফ-বোর্ড চার্জার, যার সাহায্যে মাত্র ২ ঘণ্টা ২৫ মিনিটে ব্যাটারি ০ থেকে ৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। পাশাপাশি, স্কুটারটিতে ২৫ লিটারের বড় বুট স্পেস রয়েছে, যেখানে সহজেই একটি হেলমেট ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা যাবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী চেতক ৩৫০১, ৩৫০২, ৩৫০৩ এবং ৩০০১ এই চারটি ভ্যারিয়েন্টে মিলবে।