প্রযুক্তি

টিকা গবেষণায় যুগান্তকারী পদক্ষেপ, এবার কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি অ্যান্টিজেন

নয়া টিকা করোনা ভাইরাসের নানান ভ্যারিয়ান্টের হাত থেকে রক্ষা করবে

Truth of Bengal: অসাধ্য সাধন করলেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তাঁরা বিশ্বে প্রথম বার টিকা বা ভ্যাকসিন তৈরি করেছেন। এই টিকা আগাগোড়া এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। তাঁদের দাবি নয়া টিকা করোনা ভাইরাসের নানান ভ্যারিয়ান্টের হাত থেকে রক্ষা করবে।

চিরাচরিত টিকা ভাইরাসের স্ট্রেনের ওপর নির্ভর করে তৈরি করা হয়। কিন্তু এআই প্রযুক্তি নির্ভর নয়া ভ্যাকসিন বিভিন্ন রকমের করোনা ভাইরাসের ভ্যারিয়ান্টের জিনগত তথ্য বিশ্লেষণ করে। ভাইরাস মিউটেট করলেও এআই প্রযুক্তির সাহায্যে তৈরি টিকার অ্যান্টিজেন তা প্রতিরোধ করতে সক্ষম।

৩৯ জন স্বেচ্ছাসেবকের শরীরে নয়া অ্যান্টিজেন পরীক্ষা করে দেখা হয়। তা নিরাপদ বলে প্রমাণ মিলেছে। এখন আরও ২০০ জন স্বেচ্ছাসেবকের শরীরে পরীক্ষা করা হচ্ছে। এই প্রথম বার এআই প্রযুক্তি নির্ভর অ্যান্টিজেনের পরীক্ষা করা হল মানুষের শরীরে।

Related Articles