কর ফাঁকি রুখবে এআই!
যা ধরতে এতদিন কালঘাম ছুটে যেত আয়কর দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। নয়া পোর্টালের নাম 'প্রোজেক্ট সত্য'
Truth Of Bengal: মৌ বসুঃ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবার ভারতীয় আয়কর বিভাগও কর ফাঁকির বিরুদ্ধে লড়তে এবার DRDO এবং সিবিডিটির সঙ্গে হাত মিলিয়ে একটি AI পোর্টাল লঞ্চ করেছে।
আরও পড়ুনঃ শহরের বুকে গ্রামবাংলার আবহ, ‘লোকজ’ থিমে সাজছে হিন্দুস্থান পার্ক
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আয়কর দফতরের নতুন AI পোর্টালটি মূলত কল ডেটা রেকর্ড এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে তদন্তকারীদের হাতে রিয়েল টাইম এবং কার্যকরী তথ্য তুলে দেবে। হ্যাকারদের জব্দ করতে এই পোর্টাল এমন ভাবে তৈরি করা হয়েছে যা সহজে হ্যাক করা সম্ভব নয়। এই পোর্টালের মাধ্যমে ব্যক্তি এবং সংস্থার মধ্যে গোপন লেনদেনের বিষয়টিও ধরা পড়বে। যা ধরতে এতদিন কালঘাম ছুটে যেত আয়কর দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। নয়া পোর্টালের নাম ‘প্রোজেক্ট সত্য’। (Artificial Intelligence)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
কীভাবে কাজ করবে প্রোজেক্ট সত্য?
মূলত দুর্নীতি এবং আয়কর ফাঁকি রুখতে আয়কর দফতর প্রজেক্ট সত্য নিয়ে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজন ব্যক্তি যে যে অ্যাপগুলি ব্যবহার করেন তার মধ্য থেকে সেরা ১০টি অ্যাপ চিহ্নিত করা হবে। যার মধ্যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো প্ল্যাটফর্মও রয়েছে। এছাড়াও ডিজিটাল লেনদেনের প্যাটার্নকে প্রথমে খতিয়ে দিয়ে দেখা হবে। সেই থেকে সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য খোঁজা হবে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তির মোবাইল টাওয়ারের ডেটা দেখে লোকেশন বের করা হবে। এমনই সমস্ত বিষয় একত্রিত করে সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে কর ফাঁকির বিষয়গুলি তুলে ধরা হবে। (Artificial Intelligence)






