India Pakistan Match: পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত নয় বলে মনে করেন মনোজ
এক সংবাদমাধ্যমকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানান এবং পরিষ্কার করে দেন কেন পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় ভারতের।
Truth Of Bengal: দিন যত কাছে আসছে, ততই এশিয়া কাপ নিয়ে উন্মাদনা বাড়ছে অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটপ্রেমীদের। সকলেই অপেক্ষায় রয়েছেন সেপ্টেম্বর মাসের ৯ তারিখের। তবে এর মাঝে, আরও অনেকের মতো, ভারত-পাক ম্যাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। এক সংবাদমাধ্যমকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানান এবং পরিষ্কার করে দেন কেন পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় ভারতের।(India Pakistan Match)
আরও পড়ুনঃ Bratya Response: এসএসসি কাণ্ডে ‘দাগি’ তালিকা প্রকাশ, কী বললেন শিক্ষামন্ত্রী?
মনোজ তিওয়ারি বলেন, “যখন আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে এই সন্ত্রাসবাদীরা আসছে, সেই দেশের সরকার যখন এই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নির্মূল করার জন্য খুব বেশি চেষ্টা করেনি, যখন আমরা এটা দেখতে পাচ্ছি এবং জানি সেখান থেকেই আসছে, তখন স্পষ্টতই, খেলার অর্থ কী পাকিস্তানের সঙ্গে? আমার মতে খেলা উচিত নয়। কারণ পহেলগাও হামলা ঘটেছিল মাত্র কয়েক মাস আগে।”(India Pakistan Match)
প্রাক্তন ক্রিকেটার আরো বলেন, “তার আগে পুলওয়ামায় ঘটেছিল। তাহলে বুঝতেই পারছেন, যে পরিবারগুলি তাদের নিজেদের লোক হারিয়েছে, তারা কোন মানসিকতায় থাকবে? কোন মানসিক অবস্থায় থাকবে তারা? যে দেশ থেকে সন্ত্রাসবাদীরা আসছে, সেই দেশের বিরুদ্ধে আমরা স্পোর্টসম্যানশিপের নামে খেলি। এটা হওয়া উচিত নয়।” মনোজ তিওয়ারি বিশ্বাস করেন যে ভারতের উচিত একটি কড়া বার্তা পাঠানো পাকিস্তান ম্যাচ বয়কট করে এবং বাকিগুলিতে পারফর্ম করে।(India Pakistan Match)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের ৯ তারিখে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ তারিখে। পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে ১৪ তারিখে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি হয়। তবে পহেলগাঁও ঘটনার পর যে অনেকে বিষয়টিকে ভালো চোখে দেখছেন না, তা মনোজ তিওয়ারির কথায় বেশ স্পষ্ট। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় ম্যাচে।(India Pakistan Match)



