কলকাতা

Bratya Response: এসএসসি কাণ্ডে ‘দাগি’ তালিকা প্রকাশ, কী বললেন শিক্ষামন্ত্রী?

চাঞ্চল্যকর তথ্য, এঁদের মধ্যে প্রায় ১,৪০০ জন আবার নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন।

Truth Of Bengal: ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের পাশাপাশি সরব হয়েছেন চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীরাও। এমন প্রেক্ষাপটে শনিবার রাত ৮টা নাগাদ রাজ্য স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে ‘দাগি’ প্রার্থীদের তালিকা। ৩৩ পাতার তালিকায় নাম রয়েছে ১,৮০৪ জন চাকরিপ্রার্থীর। চাঞ্চল্যকর তথ্য, এঁদের মধ্যে প্রায় ১,৪০০ জন আবার নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ২,১৬০টি অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন।(Bratya Response)’

আরও পড়ুনঃ Bengali Horoscope: রবিবারের রাশিফল: স্বাস্থ্য, প্রেম ও অর্থ নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস

এই তালিকা প্রকাশের পরই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। (Bratya Response) তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশেই তালিকা প্রকাশ করা হয়েছে। আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন। এসএসসি নিজের মতো করে দায়িত্ব পালন করছে। আমরাও আদালতের নির্দেশ মেনে কাজ করছি।”

তবে এই পদক্ষেপে সন্তুষ্ট নন চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বহু আগেই এই তালিকা প্রকাশ করা উচিত ছিল। তাহলে হয়তো ‘অযোগ্য’ এবং ‘যোগ্য’দের আলাদা করা যেত। আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, “আমরা দু’বছর ধরে নবান্ন ও বিকাশ ভবনে আবেদন করেছি, এই তালিকা প্রকাশের জন্য। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার বাধ্য হয়ে প্রকাশ করেছে। কিন্তু তখন যদি প্রকাশ করা হতো, তাহলে অনেকের চাকরি হয়তো যেত না।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ২০২২ সালে প্রকাশ্যে আসে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড। অভিযোগ ওঠে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। সেই মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন, যিনি এখনও জেলবন্দি। এরপর ২০২৩ সালে কলকাতা হাইকোর্ট ২০১৬-র প্যানেল বাতিল করে। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু চলতি বছরের এপ্রিল মাসে শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রাখে এবং বাতিল হয়ে যায় প্রায় ২৬ হাজার চাকরি।9Bratya Response)

এই তালিকা প্রকাশ নিয়ে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের মন্তব্য, “চাল-কাঁকড় আলাদা করা গেল বটে, কিন্তু তাতে আমাদের শাস্তি লাঘব হল না।”

 

 

Related Articles