
The Truth of Bengal: আগামী ৯ জুন t20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। তার আগে জঙ্গি হামলার ছক। আয়োজকদের কাছে এই ম্যাচের সময় জঙ্গি হামলা হ্ওয়ার হুমকি ইমেইল এসেছে। নিউইয়র্কে হতে চলা এই ম্যাচ ঘিরে আপামর দেশবাসীর উন্মাদনা যখন তুঙ্গে তখনই এই ইমেইল এসেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে এখনই কোনরকম চিন্তার কারণ নেই বলে পুলিশের তরফ থেকে ও আইসিসির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় পুলিশের তরফ থেকে আশ্বাস দিয়ে জানানো হয়েছে ক্রিকেটার ও সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই গোটা দেশবাসী একজোট হয়ে ওঠে , এই হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় থাকে গোটা দেশ। ইতিমধ্যে ৩৬ হাজার দর্শনের যে টিকিট্ও বিক্রি হতে শুরু হয়েছে । এরমধ্যে জঙ্গি হামলার যে হুমকি আসছে তা নিয়ে বিশেষ ভাবে ভাবতে চাইছে না কর্তৃপক্ষ।
শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ নয় গোটা টুর্নামেন্টের জুড়েই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে নিরাপত্তার স্বার্থে। আইসিসির তরফ থেকেও স্পষ্ট করে জানানো হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ তো বটেই তার পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ নিয়েও নিরাপত্তায় আপোষ করা হবে না । যে হুমকি মেল এসছে তা আদৌ সঠিক কিনা তা নিয়ে চলছে তদন্ত।






