Weather Alert: সক্রিয় মৌসুমি অক্ষরেখা, একাধিক জেলায় জারি সতর্কতা
রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Truth Of Bengal: মৌসুমি অক্ষরেখা সক্রিয়, যার জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি (Weather Alert) করা হয়েছে।
[আরও পড়ুন: India Pakistan Match: পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত নয় বলে মনে করেন মনোজ]
দক্ষিণবঙ্গে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে।
FB POST: https://www.facebook.com/share/v/17XNqz5phy/
শহর কলকাতায় সব দিনই কম বেশি বৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় জল জমে যানজটের খবরও পাওয়া গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শহর ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, কোথাওবা ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Alert)।
[আরও পড়ুন: Journalist Safety: বিশ্বে বাড়ছে সাংবাদিক হত্যার ঘটনা]
এদিকে, রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতর সম্ভাবনা। সেই সঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে, সে কারণে অযথা যাতায়াত এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে, জলপাইগুড়ির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।






