ইউজিসি নেট জুন সেশনের রেজিস্ট্রেশন শুরু! আবেদনের শেষ তারিখ কবে?
১৫ জুন নাগাদ অ্যাডমিট কার্ড বেরোতে পারে। জুন মাসে কম্পিউটার ভিত্তিক ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে।
Truth of Bengal: ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষার জুন সেশনের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। ২৯ এপ্রিল থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ২০ মে’র মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in মারফত আবেদন করতে পারেন। আবেদনপত্রর সংশোধন করা যাবে ২২-২৪ মে পর্যন্ত। ১০ জুন এগজাম সিটির বিশদ খুঁটিনাটি তথ্য প্রকাশিত হবে। ১৫ জুন নাগাদ অ্যাডমিট কার্ড বেরোতে পারে। জুন মাসে কম্পিউটার ভিত্তিক ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে।
কীভাবে করবেন রেজিষ্ট্রেশন
আবেদনপত্র পূরণ করে আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র সাবমিট করে কনফারমেশন পেজ ডাউনলোড করে নিন। ভবিষ্যতের জন্য কপির প্রিন্ট আউট বের করে নিন। জেনারেল বা অসংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের ১১৫০ টাকা আর জেনারেল ক্যাটাগরি আর্থিক ভাবে দুর্বল পরীক্ষার্থীদের আর ওবিসি পরীক্ষার্থীদের ৬০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তৃতীয় লিঙ্গর পরীক্ষার্থীদের ৩২৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।




