শিক্ষা

JEE Main-এ দেশজুড়ে জয়জয়কার ২৬ জন পরীক্ষার্থীর, প্রকাশিত হল এপ্রিল সেশনের ফল

জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in মারফত পরীক্ষার ফল দেখতে পাবেন।

Truth of Bengal: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার এপ্রিল সেশনে ২৬ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়েছেন। সোমবার সন্ধ্যায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার এপ্রিল সেশনের ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা আবেদন নম্বর, পাসওয়ার্ড ও জন্মের তারিখ দিয়ে জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in মারফত পরীক্ষার ফল দেখতে পাবেন।

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার এপ্রিল সেশনের পরীক্ষা হয় ২-৮ এপ্রিল দেশের ৩০৪টি শহরের ও বিদেশের ১৪টি শহরের ৫৬৬টি পরীক্ষা কেন্দ্রে। এনটিএ আয়োজিত কম্পিউটার বেসড পরীক্ষায় বসেন ১০.৩৪ লাখ পরীক্ষার্থী। নাম নথিবদ্ধ করেন ১১.২৩ লাখ পরীক্ষার্থী। ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হয়।

Related Articles