আন্তর্জাতিক

Antonio Guterres: ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, শান্তির আহ্বান গুতেরেসের

ইউএস-এর ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগ নিয়ে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। যে অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরও ভয়াবহ হয়ে উঠতে পারে

Truth of Bengal: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এবার সরাসরি সামরিক পদক্ষেপ নিল আমেরিকা। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আর এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া এসেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের তরফে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘ইউএস-এর ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগ নিয়ে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। যে অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরও ভয়াবহ হয়ে উঠতে পারে (Antonio Guterres)।’

আরও পড়ুন: Canning: ফের বিজেপিতে ভাঙন! ক্যানিং পূর্বে মণ্ডল সভাপতি সহ ৪০ টি পরিবার তৃণমূলে যোগ দিল

তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। তবে শুধু উদ্বেগ নয়, গুতেরেস শান্তির আহ্বানও জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘যুদ্ধ কোনও সমাধান নয়। সমাধান কেবলমাত্র কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ পথেই সম্ভব। শান্তিই এখন একমাত্র আশা।’ উল্লেখ্য, আমেরিকার হামলায় ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান- এই তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করা হয়েছে। এই হামলার পরেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘আমাদের পরমাণু কর্মসূচি কেউ থামাতে পারবে না।’ এই হামলার পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে মার্কিন অবস্থানের প্রশংসা করেছেন (Antonio Guterres)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এরপরেই শুরু হয়েছে প্রত্যাঘাত। ইজরায়েলের ওপর একের পর এক ক্ষেপাণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের একাংশ জানিয়েছেন, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও গভীর হতে পারে, এবং তার প্রভাব পড়তে পারে গোটা বিশ্ব রাজনীতিতে ও অর্থনীতিতে। বর্তমানে উত্তেজনার পারদ চরমে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের শান্তির বার্তা কি আদৌ বাস্তবতায় রূপ পাবে? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব (Antonio Guterres)।

Related Articles