বিনোদন

Siddharth P Malhotra: দীপিকার ৮ ঘণ্টা কাজ করার দাবিকে সমর্থন সিদ্ধার্থ পি মালহোত্রার, কি বললেন পরিচালক?

এরপর শ্লেষের সুরে পরিচালকের সংযোজন, ”কোনও পরিচালক যদি কাউকে নিয়ে সত্যিই কাজ করতে চান, তাহলে ৬ ঘণ্টাতেও সেই কাজ হওয়া সম্ভব।

Truth of Bengal: দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজ করার দাবি নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতিমধ্যেই দীপিকার এই দাবিকে সমর্থন করেছেন বহু বলিউড তারকা। এবার দীপিকার সমর্থনে এগিয়ে এলেন বলিউড পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ”প্রতিটি ছবি তৈরির সময়ে আলাদা আলাদা প্রয়োজন পড়ে সময়ের। আমরা ‘হিচকি’ সিনেমার শুটিং করেছিলাম মাত্র ২৮ দিনে। রানি আর বাচ্চারা প্রতিদিন ৮ ঘণ্টা করেই কাজ করেছিল। শুধু তাঁরাই নন, স্পটবয় থেকে অন্যান্য কলাকুশলী কাউকে বেশি সময় কাজ করতে হয়নি (Siddharth P Malhotra)।

আরও পড়ুন: Antonio Guterres: ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, শান্তির আহ্বান গুতেরেসের

কাজল তো ২০১০ সালেও ৮ ঘণ্টা কাজ করতেন। কাজেই দীপিকা এখন যা বলছেন, তা নতুন কোনও দাবি নয়।” এরপর শ্লেষের সুরে পরিচালকের সংযোজন, ”কোনও পরিচালক যদি কাউকে নিয়ে সত্যিই কাজ করতে চান, তাহলে ৬ ঘণ্টাতেও সেই কাজ হওয়া সম্ভব। এখানে অহং নিয়ে কাজ হতে পারে না। কাজ হবে অভিজ্ঞতা, দক্ষতার ভিত্তিতে। কে কীভাবে সময়কে ম্যানেজ করবেন, তার জন্য অভিজ্ঞতা হওয়া খুব জরুরি।” দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকাই। অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, নেহা ধুপিয়া, রাধিকা আপ্তেরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। এমনকি দক্ষিণী পরিচালক মনিরত্নমও দীপিকার দাবিকে ন্যায্য বলে মনে করেন (Siddharth P Malhotra)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’। এই ছবিতেই দেখা যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ছবিতে দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু আট ঘণ্টার বেশি কাজ চাননি দীপিকা এমনকি ২০ কোটি পারিশ্রমিক নিয়েও পরিচালক-অভিনেত্রীর মধ্যে শুরু হয় মত বিরোধ। দীপিকার দাবি মানতে রাজি হননি সন্দীপ। আর তারপরই ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। তবে ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর নেওয়া হয় তৃপ্তি ডিমরিকে। মাত্র ৪ কোটি পারিশ্রমিকে রাজি হয়ে যান অভিনেত্রী (Siddharth P Malhotra)।

Related Articles