খেলা

Celebration Rules: চিন্নাস্বামী ঘটনার পর এবার শিরোপা উৎসবের নিয়ম পরিবর্তনের পথে বোর্ড

BCCI is planning new safety protocols for post-IPL celebrations to avoid future incidents.

Truth Of Bengal: চলতি বছরের আইপিএল-এর আসরে খেতাব জয় করেছিল রজত পাতিদারদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Celebration Rules)। তারপর চিন্নাস্বামীতে দলের ট্রফি জয়ের বিজয় উৎসবকে কেন্দ্র করে গত ৪ জুন পদপিষ্টের ঘটনা ঘটে। যে ঘটনায় মৃত্যু হয়েছিল ১১ জনের। এরপর আর যাতে কোনওভাবে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এখন থেকেই নড়চড়ে বসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

[আরও পড়ুন: Canning: ফের বিজেপিতে ভাঙন! ক্যানিং পূর্বে মণ্ডল সভাপতি সহ ৪০ টি পরিবার তৃণমূলে যোগ দিল]

সংবাদ সংস্থা সূত্রে খবর, এবার থেকে আইপিএল-র মত মেগা ইভেন্টের শিরোপা জয়ের উদযাপন উৎসবে কড়াকড়ি আনতে চলেছে বিসিসিআই (Celebration Rules)। এই প্রসঙ্গে বোর্ড সচিব জানান, ‘চিন্নাস্বামীর পদপিষ্ঠের ঘটনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে মনে করে। এবং ভবিষ্যতে যাতে কোনওভাবে না ঘটে তার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয় হচ্ছে।’

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে বোর্ড যে তিন সদস্যের কমিটি ঘটন করেছে। সেই কমিটি এবার থেকে দুর্ঘটনা রুখতে এই নিয়মগুলি চালু করার সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: Oppo A5 5G: ৩০০% সাউন্ড বুস্ট! আল্ট্রা ভলিউম মোডে নতুন Oppo ফোন]

এক নজরে দেখে নেওয়া যাক ওই তালিকায় সম্ভাব্য কী কী নিয়ম থাকতে পারে –

(১) শিরেপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোনওপ্রকার বিজয় উৎসব করা যাবে না।

(২) জনগনের নিরাপত্তা বজায় রাখতে খেতাবজয়ী দলকে রাজ্য সরকার ও পুলিশের কাছ থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে।

(৩) বিজয় উৎসব পালন করতে গেলে ফ্যাঞ্চাইজি দলকে আগে থেকেই বোর্ডের অনুমতি নিয়ে রাখতে হবে।

(৪) দুর্ঘটনার জন্য ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।

(৫) বিমানবন্দর থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত যান চলাচলের ব্যবস্থা সম্পূর্ণ নিরাপত্তা সহকারে করতে হবে।

Related Articles