Canning: ফের বিজেপিতে ভাঙন! ক্যানিং পূর্বে মণ্ডল সভাপতি সহ ৪০ টি পরিবার তৃণমূলে যোগ দিল
ঠিক তখনই ক্যানিং পূর্ব বিধানসভার বোদরা অঞ্চলে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল।
Truth of Bengal: বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। পদ্ম থেকে ঘাসফুল, ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই। এরই মধ্যে ক্যানিংয়ে জোর ধাক্কা খেলো বিজেপি। একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে যখন তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে। ঠিক তখনই ক্যানিং (Canning) পূর্ব বিধানসভার বোদরা অঞ্চলে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। রবিবার এক বিশেষ সাংগঠনিক সভায় বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ দাস সহ প্রায় ৪০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে।
[আরও পড়ুনঃ Oppo A5 5G: ৩০০% সাউন্ড বুস্ট! আল্ট্রা ভলিউম মোডে নতুন Oppo ফোন]
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে অভিজিৎ দাস বলেন, “দীর্ঘদিন বিজেপি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি ক্ষতি হয়েছে, বিপদে পড়লে বিজেপির নেতৃত্ব পাশে থাকে না। তাই আজ কংগ্রেসের যোগ দিলাম এবং আমি জীবন দিয়ে হলেও ২০২৬-এ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জেতাবো।”(Canning)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই যোগদান ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, এটি প্রমাণ করে মানুষ ও বিজেপি কর্মীরাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আস্থা রাখছেন।






